1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 24, 2026, 8:44 pm
সংবাদ শিরোনাম: :
নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে! দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে ফটিকছড়ির পূজামণ্ডপে এমপি সরোয়ার আলমগীর সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজার আয়োজন; আজ ও আগামীকাল মহাসপ্তমী দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি রাষ্ট্রদ্রোহ মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬ সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ ২০২৬ এর উদ্যোগে শারদ বন্দনা দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব খাদ্যপণ্যের দাম কমাতে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি চট্টগ্রামে নতুন ৪০০ পূজামণ্ডপ, নিরাপত্তায় ১৭ হাজারের বেশি সদস্য

লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, October 24, 2026

সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃদক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ ও দেশের সমবায় সেক্টরে এক মাত্র “ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত” সমবায় সমিতি বান্দরবানের “লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ” এর ৩২ তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৪ অক্টোবর ২০২৬ইং) সকাল ৯টা থেকে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


সকালে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়। সাধারণ সভায় সমিতির প্রায় ৪ হাজার নারী ও পুরুষ সদস্য অংশ নেয়।
মৌচাকের প্রতিষ্ঠাতা সিইও এম জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মাস্টার আব্দুর শুক্কুর।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জনাব আ.ক.ম আবদুল কাদের, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সভাপতি, মৌচাক লিঃ এর শরীয়াহ কমিটি।

বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইয়াকুব আলী, প্রাক্তন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক। জনাব মোঃ আবদুস ছাত্তার ভূঁইয়া, প্রাক্তন ডিরেক্টর, কালব লিঃ।জনাব নুর মোহাম্মদ, প্রাক্তন ডিরেক্টর, কালব লিঃ। জনাব মোঃ শফিউল আলম, প্রাক্তন ডিরেক্টর, কালব লিঃ।জনাব মোঃ ফিরোজ আলম, প্রাক্তন ডিজিএম, কালব লিঃ ও এমডি, ইনোভা ইন্টারন্যাশনাল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মোহাম্মদ ইয়াহিয়া সাবেক সভাপতি ও ইসলামী শরীয়াহ বোর্ডের সদস্য সচিব, মাও: মোহাম্মদ আজিজুল হক,সদস্য শরীয়াহ বোর্ড,সাবেক সভাপতি ডা: মো.জাহাঙ্গির আলম,মাস্টার হাবিবুর রহমান,সেক্রেটারী মৌচাক।মৌচাকের ব্যবস্থাপনা পরিষদ,মৌচাকের কর্মকর্তা, সাংবাদিক সহ প্রমূখ।

সাধারণ সভায় উপস্থিতিদের স্বাক্ষর গ্রহণ, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, অতিথিদের আসন গ্রহণ, ধর্মীয় গ্রন্থ পাঠ, সভাপতির স্বাগত বক্তব্য, বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান, পর্যবেক্ষণ ও আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন সেক্রেটারী, হাবিবুর রহমান।২০২৫-২৬ অর্থ বছরের নিরীক্ষিত আয়-ব্যয় হিসাব অনুমোদন, লভ্যাংশ বন্টন প্রস্তাব অনুমোদন,২০২৫-২০২৬অর্থ বছরের সম্পূরক বাজেট, ২০২৬-২০২৭, ২০২৭-২০২৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।

মৌচাক সূত্রে জানা যায়, লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ১৯৯২ সালের ১লা জুলাই প্রতিষ্ঠিত হয়। ১২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সদস্য সংখ্যা প্রায় ১৭ হাজার (সাধারণ ও শিশু সদস্য)নিয়ে। সমবায় সমিতি’র উজ্জ্বল আরেক দৃষ্টান্ত এই প্রতিষ্ঠানের বর্তমান মূলধন প্রায় ৭৪ কোটি টাকা চলমান।
সভায় মৌচাক এগ্রো সার্ভিস,মৌচাক পরিবহন ব্যবসায় বিনিয়োগ সহ আরো একাধিক বিষয় অধিক গুরুত্ব পায়।সকল সদস্যদের মাঝে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, ১৫০ জন ভাগ্যবান বিজয়ী পুরষ্কার জিতে নেন।

মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর নির্বাচনে সভাপতি পদে মাস্টার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নুরুজ্জামান ও ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ এবং সদস্য পদে এডভোকেট মোহাম্মদ ইব্রাহিম, মো.আব্দুর রহিম ও গোলাম সরোয়ার নির্বাচিত হয়েছে। উক্ত কমিটি তিন বছর দায়িত্ব পালন করবে। নতুন কমিটিকে মৌচাক পুরাতন কমিটি ফুল দিয়ে বরণ করে নেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সিইও এম. জয়নাল আবেদীন জানান, “টেকসই ক্রেডিট ইউনিয়ন” এই স্বপ্ন নিয়ে ‘সদস্যদের জীবনমান উন্নয়নের জন্য গুনগত সেবা নিশ্চিত করন’ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে মৌচাক। মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আজকের এই সফলতার অংশীদার সংস্থাটির সকল সাধারণ সদস্য, পরিচালনা কমিটি ও কর্মকর্তা কর্মচারীরা।আগামীতে আরো নতুন নতুন হাতে নিয়ে মৌচাক এগিয়ে যাবে এই আমাদের স্বপ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com