1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 23, 2026, 9:27 pm
সংবাদ শিরোনাম: :
​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে! দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে ফটিকছড়ির পূজামণ্ডপে এমপি সরোয়ার আলমগীর সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজার আয়োজন; আজ ও আগামীকাল মহাসপ্তমী দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি রাষ্ট্রদ্রোহ মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬ সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ ২০২৬ এর উদ্যোগে শারদ বন্দনা দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব খাদ্যপণ্যের দাম কমাতে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি চট্টগ্রামে নতুন ৪০০ পূজামণ্ডপ, নিরাপত্তায় ১৭ হাজারের বেশি সদস্য শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য বার্তা: বান্দরবানে মন্দির ও দুঃস্থদের মাঝে সেনা জোনের অনুদান বিতরণ ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তথ্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিক ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

বান্দরবানে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শারদ উপহার বিতরণ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, October 12, 2026

সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষ্যে বান্দরবানে ৩০ জন নারীর মাঝে শাড়ি বিতরণ করেছে সনাতন বিদ্যার্থী সংসদ, বান্দরবান। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় বান্দরবান কেন্দ্রীয় দুর্গামন্দিরের মহামায়া হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নারীদের হাতে শারদ উপহার হিসেবে শাড়ি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দুর্গামন্দির ও কেন্দ্রীয় দুর্গাপূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শ্রী রাজেশ্বর দাশ বিপ্লব।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সনাতন বিদ্যার্থী সংসদের উপদেষ্টা শ্রী সুমন দাশ, ধর্মানুরাগী ও সাংবাদিক কৈশিক দাশ গুপ্ত, সনাতন বিদ্যার্থী সংসদ, বান্দরবানের সভাপতি রাহুল দাশ, সাধারণ সম্পাদক জনি দাশসহ সংগঠনের সদস্যবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। এ উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সমাজের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নারীদের মাঝে শাড়ি বিতরণের মূল উদ্দেশ্য হলো উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া। এ উপহার কেবল শাড়ি নয়, বরং ভালোবাসা ও সম্প্রীতির প্রতীক। সবাইকে নিয়ে মিলেমিশে দুর্গোৎসব উদ্‌যাপন করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে সনাতন বিদ্যার্থী সংসদ, বান্দরবানের সভাপতি রাহুল দাশ বলেন, সারা দেশের মতো বান্দরবান পার্বত্য জেলাতেও সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর পাশাপাশি ধর্মচর্চা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমও অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এসব জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সনাতন বিদ্যার্থী সংসদের এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com