1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 24, 2026, 7:55 pm
সংবাদ শিরোনাম: :
নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে! দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে ফটিকছড়ির পূজামণ্ডপে এমপি সরোয়ার আলমগীর সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজার আয়োজন; আজ ও আগামীকাল মহাসপ্তমী দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি রাষ্ট্রদ্রোহ মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬ সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ ২০২৬ এর উদ্যোগে শারদ বন্দনা দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব খাদ্যপণ্যের দাম কমাতে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি চট্টগ্রামে নতুন ৪০০ পূজামণ্ডপ, নিরাপত্তায় ১৭ হাজারের বেশি সদস্য

বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই,গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, October 1, 2026

ভান্ডারিয়া (পিরোজপুর)প্রতিনিধি:বিশ্বায়নের উত্তাল স্রোতে টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে বিনির্মাণ করতেই সরকার কাজ করে যাচ্ছে, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর।


বৃহস্পতিবার (১ অক্টবর) ভাণ্ডারিয়া সরকারি কলেজে ছাত্রদল আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান এবং পরবর্তীতে মাদ্রাসা প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষাখাতে প্রয়োজনে বাজেট আরও বাড়ানো হবে। তবে কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার গুণগত মানও সমানভাবে উন্নত করতে হবে, যাতে আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়তে মেধাবী প্রজন্মকেই মূল ভূমিকা পালন করতে হবে।


শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না। তাদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। এ ক্ষেত্রে শিক্ষকদের সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


ভাণ্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ খানের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি)দেওয়ান জগলুল হাসান, কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শুপ্রভাত রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন ও পৌর বিএনপির আহ্বায়ক আ. মান্নান হাওলাদার।


এ ছাড়া ছাত্রদল নেতা মো. তামিম, মো. মেহেদি হাসান এবং শিক্ষার্থী শ্রাবণী আক্তার ও মাকসুদা আক্তার অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সভা শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরবর্তীতে প্রতিমন্ত্রী উপজেলা অডিটরিয়ামে ভাণ্ডারিয়ার বিভিন্ন মাদ্রাসার প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির ভাণ্ডারিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুল্লাহ মাহমুদ, অধ্যক্ষ কাওছার উল ইসলাম ও অধ্যক্ষ মুজাহিদুল ইসলাম প্রমুখ।


সভা থেকে প্রতিমন্ত্রী উপজেলার বিভিন্ন মাদ্রাসার তালিকা তৈরি করে ধাপে ধাপে সেগুলো সংস্কারের প্রতিশ্রুতি দেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com