
চট্টলার কণ্ঠ ডেস্ক: বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জান-মাল, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত নৌসদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার ১০ আগস্ট বিকেল ৫:৩০ মিনিটের সময় কক্সবাজার জেলার ছোট মহেশখালী এলাকায় লেঃ কমান্ডার সৈয়দ আহমেদ সাকিব এর নেতৃত্বে নৌবাহিনীর একটি সেকশন ঠাকুর তলা আদিনাথ মন্দির এলাকায় টহল পরিচালনা কালে অস্ত্রসহ একজনকে আটক করা হয়।
আটককৃত আসামীর নাম রায়হান (৩০)। সে কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন ফকিরাঘোনা এলাকার আমির হোসেনের ছেলে।

ছাত্রদের সহায়তায় লাগেজ ভর্তি গাঁজা উদ্ধার করল নৌবাহিনী
নৌবাহিনীর মিডিয়া অফিসার জানান, নৌবাহিনীর একটি টিম নিরাপত্তা টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আদিনাথ মন্দিরের অদূরে স্থানীয়দের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসী হামলার সংবাদ পেয়ে টহলরত নৌবাহিনী দলটি সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং একজন সশস্ত্র সন্ত্রাসীকে হাতেনাতে আটক করে। পরে তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। এ সময় অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরবর্তীতে অস্ত্রসহ আটক সন্ত্রাসীকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : K. Chy