
বাংলাদেশের চট্টগ্রাম ভিত্তিক ফিনটেক স্টার্টআপ ব্রিদ্ধি ফাইন্যান্সিয়াল টেকনোলজিস-এর পক্ষে ইমরানুল গনি ফিরা ও ফাইয়াজ হাসান জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক ফিনটেক পিচ প্রতিযোগিতা FINOPITCH ২০২৬-এ অংশ নিতে যাচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ২২টি ফাইনালিস্ট প্রতিষ্ঠানের মধ্যে ব্রিদ্ধি স্থান করে নিয়েছে এবং গ্র্যান্ড প্রাইজের জন্য প্রতিযোগিতা করবে।
FINOPITCH ২০২৬-এ অংশ নিচ্ছে জাপানের ১০টি দেশীয় স্টার্টআপ এবং বিশ্বের বিভিন্ন দেশের ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ১০টিরও বেশি দেশ থেকে আসা বিপুল সংখ্যক আবেদনকারীর মধ্য থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো নির্বাচন করা হয়েছে। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি ২০২৬, টোকিওর কানজে নো থিয়েটার (এওঘতঅ ঝওঢ, ই৩ঋ)-এ। প্রতিটি ফাইনালিস্ট প্রতিষ্ঠান সাত মিনিটের একটি সরাসরি পিচ উপস্থাপন করবে, যা বিশেষজ্ঞ বিচারকমণ্ডলী ও দর্শক ভোটের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
FINOPITCH ২০২৬-এর চূড়ান্ত পর্বে পৌঁছানো বাংলাদেশের একমাত্র স্টার্টআপ হলো ব্রিদ্ধি ফাইন্যান্সিয়াল টেকনোলজিস। প্রতিষ্ঠানটি প্রযুক্তিনির্ভর মাইক্রো-ইনভেস্টিং প্ল্যাটফর্মের মাধ্যমে অল্প পরিমাণ অর্থ দিয়ে নিয়ন্ত্রিত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সুযোগ তৈরি করছে এবং উদীয়মান বাজারে দীর্ঘমেয়াদি আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কাজ করছে। প্রতিযোগিতায় ব্রিদ্ধি তাদের বিনিয়োগকে গণমুখী করার ভিশন তুলে ধরবে এবং দেখাবে কীভাবে উন্নয়নশীল দেশ থেকে উদ্ভূত স্কেলযোগ্য ফিনটেক সমাধান বিশ্বব্যাপী আর্থিক অংশগ্রহণ ও সম্পদ গঠনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। FINOPITCH বর্তমানে ১৪তম সংস্করণে পদার্পণ করেছে এবং এটি জাপানের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক ফিনটেক পিচ প্রতিযোগিতা হিসেবে স্বীকৃত। পূর্বে ঋওইঈ নামে পরিচিত এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত ২৪০টিরও বেশি স্টার্টআপ অংশগ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে জবাড়ষঁঃ, গড়হবু ঋড়ৎধিৎফ এবং কুধংয-এর মতো বিশ্বখ্যাত ফিনটেক প্রতিষ্ঠান।
সম্পাদক ও প্রকাশক : K. Chy