
চট্টলার কণ্ঠ ডেস্ক:চট্টগ্রামের বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের অভিযানে ০৩ হাজার পিস ইয়াবা ও ০৪ টি দেশীয় অস্ত্রসহ ০২ জন মাদক পাচারকারী আটক।
আজ মঙ্গলবার ৮ এপ্রিল দুপুরে অভিযানের বিষয়ে নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের লেঃ কমান্ডার সিয়াম-উল-হক।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৮ এপ্রিল মঙ্গলবার ভোর ০৪ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহ জনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক থামার সংকেত প্রদান করলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে কর্ণফুলী চ্যানেলের মোহনা হতে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটিতে তল্লাশী চালিয়ে ০৩ হাজার পিস ইয়াবা ও ০৪টি দেশীয় অস্ত্রসহ ০২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত মাদক পাচারকারীরা হলেন,মোঃ ওয়াহিদ হেলাল (২৮),জুনাইদুল ইসলাম সামী (২৬)। আটকৃতরা চট্টগ্রামের আনোয়ারা থানার বাসিন্দা।
জানা যায়, তাদের নামে পতেঙ্গা, আনোয়ারা ও মহেশখালী থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে।
আটককৃত মাদক পাচারকারী, জব্দকৃত ইয়াবা ও দেশীয় অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্থান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy