
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার অদূরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে প্রকাশ্যে দিবালোকে হামলা চালানো হয়েছে।

২৬ (নভেম্বর) বিকালে ১০০-১৫০ জন লোক লাঠি ও ইট পাথর নিয়ে এই হামলা চালায়। হামলার সময় থানা থেকে সহযোগিতা চাওয়া হলে পুলিশ নিরব ভূমিকা পালন করেছে বলে জানয়েছি মন্দির কর্তৃপক্ষ।
এ বিয়য়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী জানান, হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। জানেন তো আজ আদালত চত্বরের চিন্ময় দাসের জামিন শুনানি নিয়ে সংঘর্ষে সাইফুল নামের একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। মাঠে যৌথবাহিনী কাজ করছে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে।
ভাইরাল হওয়া মন্দিরে হামলার ভিডিওতে দেখা যায় বেশ কিছু যুবক মন্দিরে ইটপাটকেল ছুড়ছে। আশে পাশের লোকজনকে এসময় নিরব ভূমিকা পালন করতে দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy