
চট্টলার কণ্ঠ ডেস্ক: দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধমূলক কার্যক্রম দমনে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনীর নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার ০৪ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নোয়াখালীর হাতিয়া উপজেলাস্থ জাহাজমারা এলাকার পাঙ্গাসিয়া খালে একটি ব্রিক ফিল্ডের ঘাটে অবৈধভাবে নিয়ে আসা কয়লাসহ তিনটি ট্রলার খালাস এর জন্য অপেক্ষায় রয়েছে। সংবাদ পাওয়ার সাথে সাথে অতি দ্রুত সময়ের মধ্যে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কয়লা বোঝাই তিনটি ট্রলার বর্ণিত স্থান থেকে আটক করা হয়। ০৩ টি ট্রলার হতে আনুমানিক ১৬০ টন (৮০ টন + ৪০ টন + ৪০ টন) চোরাই কয়লা জব্দ করা হয়। উক্ত কয়লার আনুমানিক মূল্য ১৬,০০,০০০৳ (ষোল লক্ষ টাকা)। এছাড়াও আটককৃত ট্রলারের মূল্য তিনটির মূল্য আনুমানিক ৮০,০০,০০০৳ (আশি লক্ষ টাকা)। জব্দকৃত কয়লা ও ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হাতিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সমুদ্র ও উপকুলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy