
হক ও বাতিল নিরুপণে কারবালার শিক্ষা বর্তমান সমাজে বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন এস. জেড. এইচ. এম ট্রাস্টের সচিব মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সহসভাপতি অধ্যাপক এ ওয়াই এম ডি জাফর।
বুধবার (২৪ জুন) নগরীর হামজারবাগের বিবিরহাট এলাকায় মাদ্রাসা-ই-শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী মিলনায়তনে পবিত্র আহলে বাইতে রাসূল (সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম) স্মরণে ৫ দিনব্যাপী (৯ম) শোহাদা-ই কারবালা মাহফিল ৪র্থ দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধান আলোচকের তকরির করেন সাউদার্ন ইউনিভাসিটি চট্টগ্রামের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ নূরুন্নবী আযহারী বলেন, হক ও বাতিল নিরুপণে কারবালার শিক্ষা বর্তমান সমাজে বাস্তবায়ন জরুরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান এস এম ইফতেখারুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বায়েজিদ এলাকার আহমদিয়া রহমানিয়া হাশেমিয়া আলতাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ ইলিয়াছ হোসাইনী। সভায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য আলহাজ মীর মোহাম্মদ শফিউল আলম নিজাম।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উদযাপন পর্ষদ ২০২৬ এর সদস্য মাওলানা সৈয়দ আবু আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, কো-চেয়ারম্যান ফজলুল হক ফজু, কেন্দ্রীয় পর্ষদের সদস্যদের মধ্যে- আলহাজ মো. আশরাফুজ্জামান আশরাফ, আলী আবরাহ দুলাল, মো. মহিব উল্লাহ, উদযাপন পরিষদের সচিব মাওলানা কাজী হাবীবুল হোসাইন।
উদযাপন পরিষদের মধ্যে মো. আকতার মিয়া, মুহাম্মদ ওমর ফারুখ, মো. শামসুল ইসলাম, মুহাম্মদ শওকত হোসাইন রুবেল, মোহাম্মদ খুরশিদ আলম, সাংবাদিক বরুন কুমার আচার্য বলাই, আবদুল মান্নান, রোকনুজ্জামান টুটুল, মোহাম্মদ আবদুর রব, কাজী আশরাফ হোসাইন, কাজী আহসান ইকবাল মন্ঞ্জু জিয়াউল হাসান সাইফ, আবু সাদাত সায়েম সুমন, সাইফুল ইসলাম, আহসান উল্লাহ চৌধুরী বিভন, হাফেজ মাওলানা হারুনুর রশিদ, সৈয়দ আনিসুল ইসলাম আলম, মোহাম্মদ নুর মিয়া, মজিবুর রহমান রাসেল, মোহাম্মদ ওসমান, রাজা, জুয়েল, রিমন, রানা, মোহাম্মদ কামাল উদ্দিন, রিপন, বিজয়, স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy