
সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ-২০২৬ গঠনকল্পে আজ শনিবার ২৬ সেপ্টেম্বর সকালে পূজা উদযাপন পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়।
পুজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় আচার্য্য এর সভাপতিত্বে, সকলের সাথে উম্মুক্ত আলোচনা শেষে, সর্বসম্মতভাবে পুনঃবার বিজয় আচার্য্য কে সভাপতি ও পণ্ডিত তরুণ কুমার আচার্য্য কে সাধারণ সম্পাদক করে সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ- ২০২৬ গঠিত হয়।

সভাতে পূজায় শৃঙ্খলা রক্ষা, নিরবচ্ছিন্ন সার্বিক যোগাযোগ বিষয়ে আলোচনা হয়। প্রতিবছরের মতো এবছরেও পাইন্দং ইউনিয়ন বাগীশিকের সমস্ত স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণে বিবিধ বিষয়ে প্রতিযোগীতার প্রস্তাব পাশ হয়।
পূজাতে অভ্যাগত অতিথিদের মাধ্যমে প্রতিযোগীতার পৃষ্ঠপোষকতা ও পুরস্কার বিতরনের বিষয়ে ঐক্যমত হয়। পরে নব গঠিত কমিটি অনুমোদনের জন্য সুর্যগিরি পরিচালনা কমিটির কাছে প্রেরন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : K. Chy