
চট্টলার কণ্ঠ ডেস্ক : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে ফটিকছড়ির সূর্যগিরি আশ্রম মিলনায়তনে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)'র মহান ১০ পৌষ খোশরোজ শরীফ প্রস্তুতি সভা, সূর্যগিরি আশ্রমে মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)'র আগমনের দিন স্মরণ এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মানবকল্যাণে সেবা কার্যক্রম-২০২৫ এর উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ এবং মরমী সঙ্গীতানুষ্ঠান সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য'র তত্ত্বাবধানে ও ধীমান দাশের সভাপতিত্বে এবং কৃষ্ণ বৈদ্যর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) রওজা শরীফের খাদেম মাওলানা মুহাম্মদ হাবিব উল্লাহ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উন্মুল আশেকীন মা মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার হেড মাওলানা আলহাজ্ব জনাব হাফেজ আবুল কালাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি 'ক' জোনের সমন্বয়ক মোহাম্মদ আলমগীর আলম, মোহাম্মদ আলাউদ্দিন, হযরত মীর মোহাম্মদ হারুন শাহ মাইজভাণ্ডারী(ক.)'র ভ্রাতুষ্পুত্র মীর মোহাম্মদ আল ইব্রাহিম রনি, সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা লায়ন ড. তরুণ কুমার আচার্য্য।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন।
বক্তারা বলেন, সূর্যগিরি আশ্রম শাখার এ মহৎ আয়োজন নিঃসন্দেহে মাইজভাণ্ডারী ত্বরিকতের আদর্শ ও শিক্ষার এক জীবন্ত বহিঃপ্রকাশ। বিশ্বঅলি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)'র ভালোবাসা ও মানবতা এবং মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) বাবাজানের আত্মশুদ্ধির, চেতনার ও সংস্কারের বার্তা নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দিতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সূর্যগিরি আশ্রমের এ ধরণের কর্মসূচি বিশেষ করে শিক্ষা সামগ্রী বিতরণ ও মরমী সঙ্গীতানুষ্ঠান সমাজে আলোর দিশা দেখাবে। মহান স্রষ্টা এই আয়োজনকে কবুল করুন এবং আমাদের সবাইকে মহান মুনিব মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)'র কদমে উৎসর্গিত হওয়া ও মাইজভাণ্ডারী আদর্শে জীবন গঠনের তাওফিক দান করুন। উক্ত মহতী অনুষ্ঠানে অসংখ্য ভক্তবৃন্দ সহ দেশ বরেণ্য সাংবাদিক বুদ্ধিজীবি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিশেষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সকল সদস্য ও আয়োজকবৃন্দদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ প্রার্থনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : K. Chy