
ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ এ অবস্থিত শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসার ব্যবস্থাপনায় পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশশান জশনে জুলুস, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী বিষয়ক আলোচনা সভা ও মিলাদ মাহফিল আজ বুধবার ২৬ আগস্ট মাদরাসার নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সিনিয়র সদস্য জনাব মোহাম্মদ লোকমান হোসেন ফকির সাহেবের সভাপতিত্বে মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট ও সদস্য সচিব মুহাম্মদ আমিরুল ইসলাম রিয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুস সালাম মেম্বার, জনাব মোহাম্মদ ফুল মিয়া, জনাব মোহাম্মদ ইউসুফ, জনাব মোহাম্মদ আজম, জনাব আহমদ ছাপা, জনাব মোহাম্মদ মনছুর,জনাব ইকবাল হোসেন, জনাব মোহাম্মদ আয়ূবসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।
মাদরাসার শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং শিক্ষার্থীদের উপস্থিতে মিলাদ-কিয়াম ও মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।
মিলাদ-কিয়াম ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার সম্মানিত সুপারিন্টেন্ডেন্ট ও সদস্য সচিব মুহাম্মদ আমিরুল ইসলাম রিয়াজ। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : K. Chy