
চট্টলার কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ও আলোচনা সভা নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে নগরের চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী।
সংগঠনের মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী, পীরে তরিকত আল্লামা কাজী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী, সৈয়দ মোরশেদুজ্জামান আমেরী, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জিএম (মার্কেটিং) মো. আবদুর রহিম, মাওলানা আশেকুর রহমান হাফেজনগরী, সোহেল মো. ফখরুদ দীন, মুহাম্মদ ইলিয়াছ সোহেল, মাওলানা মতি মিয়া মনছুর, আবদুল কাদের চাঁদ মিয়া, নিজাম উদ্দিন আশরাফী ও ছালেকুক মওলা, সৈয়দ রেজাউল করিম এয়াকুবী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, নাজিম উদ্দীন মিয়াজী, মোহাম্মদ নেজাম, সাংবাদিক এস এম আকাশ, মুহাম্মদ ইছমাইল ও আয়ুব মিয়াজী, সৈয়দ সালাহ উদ্দিন খোকন, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, ছাত্রনেতা নূর রায়হান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, ত্যাগ পরিশুদ্ধি ও ভাবের বৈপ্লবিক জাগরণের মাধ্যমে সুফিবাদীদের ঐক্য গড়ে তোলা সম্ভব। খোদা প্রদত্ত নবী করিম সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উদ্বুদ্ধ হয়ে আউলিয়ায়ে কেরামের সান্নিধ্যে এসে তাসাওউফের শিক্ষা চর্চা, অনুসরণ ও অনুকরণ অত্যন্ত জরুরি। দেশে বিদেশে আজ একটি গোষ্ঠি ইসলামী তাহজীব তামুদ্দুনকে ধ্বংস করার নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এই ঘৃণ্য ষড়যন্ত্র মোকাবেলায় শান্তিপ্রিয় সূফিদর্শনে বিশ্বাসী ঈমান-আক্বিদায় পরিপূর্ণ জনগোষ্ঠীকে প্রতি মুহূর্তে সজাগ থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy