
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: সুন্দরবনকে রক্ষা এবং প্লাস্টিক পলিথিন বর্জনের লক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর ) সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিআরডিবি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সুন্দরবন যুব ফোরাম ভান্ডারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনা আক্তার সুমা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রূপান্তরের পিরোজপুর জেলা সমন্বয়কারী ও প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া, যুব সংগঠক সালমান খান বাদশা,উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মোঃ লিটন তালুকদার,ব্যবসায়ী মাহমুদুল হাসান,সুন্দরবন যুব ফোরাম ভান্ডারিয়া শাখার সিনিয়র সদস্য মোঃ জহিরুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক সুলতানা আক্তার,এনজিও কর্মী শিউলি আক্তার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সুন্দরবন যুব ফোরামের সদস্য সবজি কুমার শাওন।
উপজেলার যুব ফোরামের অর্ধ শতাধিক সদস্য উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সমন্বিত প্রচারাভিযানের মাধ্যমে প্লাষ্টিক ও পলিথিন বর্জের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধ সচেতনীকরণ এবং সরকারি বেসরকারি সংগঠনসমুহ এবং স্থানীয় সরকারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সুন্দরবন ইমপ্যাক্ট জোনের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উন্নয়ন করা এই প্রকল্পের মূল লক্ষ্য।
উপজেলার যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বনজীবী, মৎস্যজীবী, সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy