
চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রোজিনা খাতুনকে। রোজিনা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে দ্বিতীয় নারী ওসি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়নের কথা জানানো হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে অফিস আদেশে।
এর আগে গতকাল বুধবার এক অফিস আদেশে জানানো হয় পুলিশ পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমানকে খুলশী, মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরীকে কোতোয়ালী, গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের পরিদর্শক মোহাম্মদ মনির হোসেনকে কর্ণফুলী, বন্দর বিভাগের পরিদর্শক (অপরাধ) মোহাম্মদ মনিরুজ্জামানকে হালিশহর, জনসংযোগ শাখার পরিদর্শক মো. জাহেদুল কবিরকে চকবাজার, গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের পরিদর্শক রমিজ আহমদকে সদরঘাট, পরিদর্শক মোহাম্মদ সোলাইমানকে পাঁচলাইশ, মো. আফতাব উদ্দিনকে চান্দগাঁও এবং পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আখতারউজ্জামানকে ইপিজেড থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।
এছাড়া ১০ সেপ্টেম্বর সিএমপির পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বাকলিয়া এবং বন্দর থানায় ওসি হিসেবে পদায়ন ও বাকলিয়া থানার ওসিকে বদলি করে কাউন্টার টেররিজমে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক : K. Chy