
সুজন ভট্টাচার্য্যঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যার দ্রুত বিচারের দাবি, তদন্তে ধীর গতি ও গাফিলতির প্রতিবাদে বান্দরবানে ছাত্রদল এর উদ্যোগে মশাল মিছিল অনু্ষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে ) রাত সাড়ে ৮ টায় বান্দরবান বাজার এলাকা থেকে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা অভিযোগ করেন, শহীদ শাহরিয়ার আলম সাম্যর হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতি ও তদন্ত প্রক্রিয়ায় ধীরগতির কারণে আসামিরা এখনও অধরা থেকে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখ জনক ও উদ্বেগ এর বিষয়। তারা অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রেফতার ও দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন প্রতিটি ক্যাম্পাস হোক নিরাপদ, আমরা আর ক্যাম্পাসে লাশের মিছিল দেখতে চাইনা, প্রতিটি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা হোক, আর কোনো মায়ের বুক খালি হোক আমরা সেটা দেখতে চাইনা। আমরা দেখতে চাই একটি নিরাপদ বাংলাদেশ। আমরা চাই প্রতিটি ক্যাম্পাস হোক শান্তির স্থান, প্রত্যেক শিক্ষার্থী নিরাপদে থাকুক, নিরাপদে লেখা পড়া করে আদর্শ মানুষ হয়ে গড়ে উঠুক।
ছাত্রদল নেতৃবৃন্দ আরও জানান, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নিরাপদ ক্যাম্পাস এবং দোষীদের বিচার না হলে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মশাল মিছিলে অনান্য দের মধ্যে উপস্থিত ছিলেন , সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার নাথ, দপ্তর সম্পাদক আবুল কালাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ কাউছার সহ বান্দরবান সরকারি কলেজ কলেজ ছাত্রদল , উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : K. Chy