
হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের সামাজিক সংগঠন এসআরএস ইয়ুথ ক্লাবের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারী) সংগঠনের সভাপতি মো. আবদুল্লাহ আল হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ইডেন নূর স্কুলের উপাধ্যক্ষ মো. ইয়াসিন সেলিম, চিকনদন্ডী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মোস্তফা আরজু মাষ্টার, চট্টগ্রাম প্রতিদিনের সিনিয়র রিপোর্টার চৌধুরী মাহবুব, সমাজ সেবক মো. ফিরোজ,আইয়ুব পারভেজ প্রমূখ।
সভায় বক্তাগণ মাহে রমযানে সবাইকে সামর্থ্যনুযায়ী সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক : K. Chy