
চাইথোয়াইমং মারমা নিজস্ব প্রতিবেদক :-রাঙামাটির পার্বত্য জেলা সৌন্দর্য ময় পাহাড় পর্বত সবুজ ঘেরা সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে জিপ গাড়ি উল্টে ১০ পর্যটক আহত হয়। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা যায় ।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউস পাড়ায় এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষ স্থানীয়রা জানান ।
সাজেক থানার ভার প্রাপ্ত ওসি কনক সরকার গণমাধ্যম কে জানান, সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিল পর্যটকরা। হঠাৎই গাড়ি উল্টে সড়কে পাশে পাহাড়ে খাদে ৩০ ফুট নিচে পরে যায়। এসময় গাড়ি থাকা ১০ পর্যটক আহত হয়। আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা।
আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল ও উজ্জ্বলের অবস্থা গুরুতর। সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা জন্য পাঠিয়েছে বলে জানান ওসি কনক।
সম্পাদক ও প্রকাশক : K. Chy