
গ্যারান্টারদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা
চট্টলার কণ্ঠ ডেস্কঃ সমুদ্রগামী জাহাজ থেকে অবিচ্ছিন্ন ডিসচার্জ সার্টিফিকেটধারী (সিডিসি) পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নৌ আদালত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নৌ অধিদপ্তরের মহাপরিচালক (পরিদর্শন শাখা) কমডোর মোহাম্মদ মাকসুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত নাবিকদের তালিকা প্রকাশ করা হয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত নাবিকরা হলেন— মো. সোহানুর রহমান, মোহাম্মদ আরিফুল ইসলাম, আবু সুফিয়ান, মোস্তফা কামাল, ইসকান্দর মিজি, মো. সানাউল্লাহ, মোহাম্মদ আনোয়ারুজ্জামান, মো. আব্দুল কুদ্দুস, আমিনুল ইসলাম, ওপি হোসেন, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ শেখ আলম, মো. মেহেদী হাসান, মো. আল আমিন, মো. ইমাম হোসেন, এনামুল হক, মো. ইমরুল হোসেন এবং মোহাম্মদ ইব্রাহীম।
বিজ্ঞপ্তিতে কেউ যদি গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত নাবিকদের সম্পর্কে অবগত থাকেন তাহলে নিকটস্থ থানায় অথবা নৌ পরিবহন অধিদপ্তরে জানানোর জন্য অনুরোধ করা হয়।
এছাড়া গ্যারান্টারদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে এবং একই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে এ যাবৎ বিভিন্ন সময়ে বিভিন্ন জাহাজ থেকে পলাতক নাবিক অথবা গ্যারান্টারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : K. Chy