চট্টলার কণ্ঠ ডেস্কঃ দেশে বইছে জাতীয় নির্বাচনের হাওয়া। এরইমধ্যে অনেক দল প্রস্তুতিও শুরু করেছে। তবে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলার বিষয়ে সেনাবাহিনী শুধু ‘স্ট্রাইকিং ফোর্স’ নয়, অন্যান্য বাহিনীর মতো পূর্ণ ক্ষমতায় আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবে। এজন্য আরপিও (গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ) সংশোধন করে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রস্তাব পাঠাতে যাচ্ছে ইসি।
এর মাধ্যমে নির্বাচন কমিশন সেনাবাহিনীকে নির্বাচনি দায়িত্বে পূর্ণ ক্ষমতা দিতে চায়। ফলে ম্যাজিস্ট্রেটের চাহিদার ওপরে নয়, সেনাবাহিনী স্বাধীনভাবেই নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে পারবে বলে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, ‘আমরা আরপিও সংশোধন করে সেখানে ল’এনফোর্সমেন্ট এজেন্সি হিসাবে সেনাবাহিনীকেও অন্তর্ভুক্ত করেছি। আগে ছিল না। আগে শুধু পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ছিল। এখন সেনাবাহিনীকেও অন্তর্ভুক্ত করা হলো। প্রস্তাবটি এ সপ্তাহের মধ্যেই সরকারের কাছে পাঠানো হবে’।
এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের দিক থেকে আমাদের রিকমেন্ড করে একটা খসড়া এই সপ্তাহের মধ্যেই চলে যাবে। আমরা পাঠাবো, তারপর ওনারা ওনাদের মতো করে চিন্তা করবেন কতদূর করা যায়।’

সম্পাদক ও প্রকাশক : K. Chy