
চট্টলার কণ্ঠ ডেস্ক: পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত রবীন্দ্র সদন নন্দন ও বাংলা আকাদেমি প্রাঙ্গণে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলায় প্রকাশিত হল শিশু সাহিত্যিক সুদীপ ওম ঘোষের তৃতীয় একক বই "দুষ্টু ভূত ভালো ভূত"।
আজ মংগলবার ৮ এপ্রিল আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যক পরেশ সরকার ও লেখক,সম্পাদক সাংবাদিক পরিমল দে। বইটিতে আছে মোট ১০ টি ছোটদের ভূতের গল্প। ভূতের গল্পের মোড়কে লেখক ছোটদের সামাজিক বার্তাই দিতে চেয়েছেন। বইটি কলেজ স্ট্রিট সহ বিভিন্ন অনলাইন থেকে পাঠকরা সংগ্রহ করতে পারবেন।
পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলায় প্রকাশিত হল আমার তৃতীয় একক বই "দুষ্টু ভূত ভালো ভূত" এতে আছে ১০ টি ছোটদের ভূতের গল্প। মূল্য -১২০ টাকা।
সম্পাদক ও প্রকাশক : K. Chy