
আফজাল হোসেন জয়: লামা,বান্দরবান প্রতিনিধি।বান্দরবান জেলা লামা উপজেলা চকরিয়া - লামা আলীকদম সড়কে ফাঁসিয়াখালী ইউনিয়নে ইয়াংছায় ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে মো. সাহাব উদ্দিন (২৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
রবিবার ৩০ নভেম্বর সকাল আনুমানিক ১১ঘটিকার সময় সড়কের ইয়াংছা সেলিম চৌধুরী মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত সাহাব উদ্দিন উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডে বনপুর বড়পাড়ার বাসিন্দা মো.কাদের হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানা যায় , রবিবার সকাল ১১টার দিকে জমিতে চাষ দেওয়ার জন্য চকরিয়া উপজেলার হাঁসের দিঘি এলাকা থেকে ট্রাক্টর নিয়ে লামা উপজেলায় যাচ্ছিল চালক মো. রহিম ও গাড়ি মালিকের ছেলে সাহাব উদ্দিন। গাড়িটি সড়কের সেলিম চৌধুরী মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা সাহাব উদ্দিন ও মো. রহিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষনা করেন। এ সময় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ট্রাক্টর চালক মো. রহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
একই সময় ছিটকে পড়ে মোটর সাইকেল চালক সহ ৩ জন আহত হন। আহতরা হলেন, নুর মোহাম্মদ (৪৫), জাহাঙ্গীর (৬৫) ও আব্দুল সফুর। তাদেরকে ইয়াংছা বাজারের একটি ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy