
হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচির অধীনে নিবন্ধিত মৎস্যজীবী দের মাঝে ৪টি করে ছাইঙ্গ্যা দানের পাড়া বাসিন্দার আবু তাহের, বটতলী পাড়া বাসিন্দার সহিনজয় তঞ্চঙ্গ্যা, কানাইজো পাড়া বান্দিার গরামা মারমা, তারাছামুখ পাড়া মো. সামসুল ইসলাম ও জামাচন্দ্র পাড়া বাসিন্দার প্রফুল্ল তঞ্চঙ্গ্যাসহ ৫টি পরিবারকে বিনামূল্যের ছাগল বিতরণ করেন।
বুধবার (৪ ডিসেম্বর ২৪ইং) উপজেলা পরিষদ প্রাঙ্গণের ছাগল বিতরণকালে উপজেলা নির্বাহী মো. সাইফুল ইসলাম বলেন সরকার অসহায়দের মাঝে সহায়তা প্রদান করেছেন। যাতে বেকার ও গরীবের অর্থনৈতিকভাবে নিরসন হয়। যারা মৎস্যজীবী হিসেবে তালিাকাভুক্ত রয়েছে তাদের যেন বিকল্পধারা আয়বর্ধক হয়। সরকার বিনামূল্যের বিতরণ করলেও যেন ছাগলটি ভালোভাবে পালন করা পরামর্শে প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী, উপজেলা প্রকৌশলী দিবাকর রায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রহামান, কৃষি কর্মকর্তা মো. এহসানুল হক, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রকিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, মোহন দাশ গুপ্ত, হিরণময় তঞ্চঙ্গ্যা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : K. Chy