
হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে ওয়াশ (WASH) প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রোয়াংছড়ি উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন ইউএসএ’র অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের রোয়াংছড়ি এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।
হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার উসাইম্যা মারমার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রোয়াংছড়ি এডিপি প্রোগ্রাম ম্যানেজার প্রকাশ চাংম্বুগং। এতে প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানার এসআই শুভ্রমুকুল চৌধুরী, রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ৩ নম্বর ওয়ার্ডের সদস্য উসাইচিং মারমা, ২ নম্বর তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ৩ নম্বর ওয়ার্ডের সদস্য উমংসিং মারমা, ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ভারতসেন তঞ্চঙ্গ্যা এবং ৪ নম্বর নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ক্যনুপ্রু মারমা।
সভায় ওয়াশ প্রোগ্রাম অফিসার মংটিংসাই মারমা প্রজেক্টরের মাধ্যমে ওয়াশ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতির চিত্র তুলে ধরেন। উপস্থাপনায় রোয়াংছড়ি সদর ইউনিয়নে ৮৬টি, তারাছা ইউনিয়নে ৯৩টি, আলেক্ষ্যং ইউনিয়নে ৭২টি এবং নোয়াপতং ইউনিয়নে ৭৯টি সেনিটেশন বিতরন কার্যক্রম সম্পন্ন হওয়ার তথ্য তুলে ধরা হয়।এছাড়া
প্রকল্পের আওতায় সম্পন্ন হওয়া কার্যক্রমের মধ্যে ওয়াটার সাপ্লাই নির্মাণ, নতুন কমিউনিটি-ভিত্তিক পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন, কমিউনিটি ওয়াটার পয়েন্ট মেরামত,স্কুলে পানি সরবরাহ পয়েন্ট মেরামত,স্কুলে হ্যান্ড ওয়াশ স্টেশন নির্মাণ।
এ ছাড়া পরিবারের পর্যায়ে ৩৩০টি ল্যাট্রিন নির্মাণ, স্কুলে স্যানিটেশন অবকাঠামো ও এমএইচএম (MHM) কর্নার স্থাপন, স্বাস্থ্যকেন্দ্রে মৌলিক নিরাপদ ও উপযোগী স্যানিটেশন সুবিধা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রে মৌলিক হাইজিন সুবিধা নিশ্চিত করার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় বক্তারা ওয়াশ কার্যক্রমের মাধ্যমে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রকল্পের কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ওয়াশ কমিটি ও গ্রাম পর্যায়ের সামাজিক নেতৃত্বের সমন্বয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় রোয়াংছড়ির চারটি ইউনিয়নের ওয়াশ কমিটির সভাপতি, গ্রাম পর্যায়ের কারবারি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy