
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী কার্যালয়ে টেন্ডার এখন আর দরপত্রের প্রতিযোগিতায় নয়, চলছে খোলা কমিশন দরকষাকষিতে। কাজ পেতে হলে দিতে হবে ‘ফাইভ পার্সেন্ট’ কমিশন- না দিলে আটকে যাবে টেন্ডার, আটকে যাবে বিল।
ভিডিওতে স্পষ্টভাবে শোনা যায়, পাহাড়তলীর সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক (ক্রয়-২) মো. শরিফুল ইসলাম এক ঠিকাদারকে বলছেন, “সিসিএস স্যার (প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক) ফাইভ পার্সেন্ট করেই নেয়। আপনার আগে যারা কাজ করেছে সবাই দিয়েছে। আপনাকেও দিতে হবে। না দিলে বিল-টেন্ডার দুটোই আটকে যাবে। ফাইভ পার্সেন্ট না দিলে কাজ পাবেন না।”
ভিডিওতে কমিশন না দিলে টেন্ডার ও বিল আটকে রাখার বিষয়টি একাধিকবার জোর দিয়ে বলা হয়েছে। এই কথোপকথন কোনো ইঙ্গিত নয়, সরাসরি কমিশন চাওয়ার স্বীকারোক্তি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রেলপথ মন্ত্রণালয় বহু আগেই এলটিএম (সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়ার পদ্ধতি) এর মাধ্যমে টেন্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে। বর্তমানে বাধ্যতামূলকভাবে সব টেন্ডার ইজিপি পদ্ধতিতে (সরকারের ডিজিটাল ও অনলাইন দরপত্র ব্যবস্থা) করার নির্দেশ রয়েছে। কিন্তু বাস্তবে দেখা যায় এর উল্টো চিত্র।
সাধারণ ঠিকাদারদের দাবি, প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক নিজের পকেট ভারি করতে নিয়ম-নীতির উপেক্ষা করে এখনো এলটিএম পদ্ধতিতেই টেন্ডার দিয়ে যাচ্ছেন। এমনকি কিছু টেন্ডার ব্যাক ডেট দিয়ে পছন্দের ঠিকাদারদের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy