
চট্টলার কণ্ঠ ডেস্কঃ নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ শিপিং করপোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি সম্পন্ন দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার চুড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা ( ৭৬.৬৯৮ মিলিয়ন) প্রস্তাবিত প্রতিটি জাহাজের একক মূল্য ৩৮.৩৪৯ মিলিয়ন। তিনটি প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে কেনা হচ্ছে এই দুই জাহাজ। জাহাজ দুটির মধ্যে একটির কাজ ইতিমধ্যে ৮৫ ভাগ এবং আরেকটির কাজ ৪৫ ভাগ শেষ হয়েছে।
আজ মঙ্গলবার ২৬ আগস্ট দুপুরে বাংলাদেশ শিপিং করপোরেশনের এর সন্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিএসসি'র ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক। এসময় জাহাজ ক্রয়ে সবক্ষেত্রে স্বচ্ছতা ও জাহাজ দুটির কার্যকারিতার বিভিন্ন দিক তুলে ধরেন এবং আগামিতে বিএসসিতে ১৪ টি জাহাজ যুক্ত হবে বলে ঘোষণা দেন।
এছাড়া সংবাদ সন্মেলনে আগত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এদিকে গত ১২ আগস্ট মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ‘৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন’ প্রকল্পের আওতায় দুটি জাহাজ ও আনুষঙ্গিক সেবা কেনার জন্য এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ বলে বিবেচিত হয়।
দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে ৭৬ দশমিক ৬৯৮ মিলিয়ন মার্কিন ডলারে জাহাজ দুটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা। জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে।
উল্লেখ্য, নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক প্রকল্পটি জুন ২০২৫ থেকে জুন ২০২৭ পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের জন্য এর ডিপিপি গত ০৩ জুন ২০২৫ তারিখে অনুমোদিত হয় এবং অনুমোদন মোতাবেক এর প্রাক্কলিত ব্যয় ১,১৬,২৯৬,২৪ লক্ষ টাকা। ইতঃপূর্বে, জাহাজ ক্রয়ের জন্য আন্তর্জাতিক এক ধাপ দুই খাম (One Stage Two Envelope Tendering Method OSTETM) পদ্ধতিতে গত ০৪ জুন ২০২৫ তারিখে দরপত্র আহ্বান করা হয়েছিল। দরপত্র বিজ্ঞপ্তিতে দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৬ জুলাই ২০২৫। মোট ০৮টি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে ০৩টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। প্রস্তাবগুলোতে প্রাপ্ত জাহাজসমূহের বিভিন্ন কারিগরি বিষয়াদি যাচাই-বাছাই করা হয় এবং মুল্যায়ন কমিটি সরেজমিনে জাহাজ দুইটির নির্মাণ অবস্থা পর্যবেক্ষণ করে।
জাহাজের স্পেসিফিকেশন প্রস্তুত এবং জাহাজের কারিগরি মূল্যায়নে Classification Society(s)-এর প্রতিনিধির বিশেষজ্ঞ সেবা গ্রহণ করা হয়। সর্বোপরি, কারিগরি ও আর্থিক মূল্যায়ন পরবর্তীতে Hellenic Dry Bulk Ventures LLC-এর প্রস্তাবিত প্রতিটি জাহাজের একক মূল্য মা.ড. ৩৮.৩৪৯ মিলিয়ন এবং দুটি জাহাজের মোট সমন্বয়কৃত ও সুপারিশকৃত মূল্য মা.ড. ৭৬.৬৯৮ মিলিয়ন। এটি দাপ্তরিক প্রাক্কলিত মূল্য মা.ড. ৮০.৪০ মিলিয়ন-এর চেয়ে ৪.৬০% কম।
মূল্যায়ন কমিটি কর্তৃক Hellenic Dry Bulk Ventures LLC-এর প্রস্তাবিত ৬৩,৫০০ ডিডব্লিউটি সম্পন্ন জাহাজ দুটি সুপারিশ করার কারণ হলো তাদের প্রস্তাবিত জাহাজগুলোর বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। Contra Rotating Propeller (CRP): জ্বালানি খরচ হ্রাস ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধি করে এবং Aerodynamic Bridge Design: বাতাসের বাধা কমিয়ে গতি ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে, Modern Hull Form (No Bulbous Bow): হাইড্রোডাইনামিক ফ্ল্যাগ কমিয়ে জাহাজের গতি বৃদ্ধি ও জ্বালানি সাশ্রয় করবে, Selective Catalytic Reduction (SCR) Exhaust Gas Boiler (EGB): প্রধান ইঞ্জিন থেকে নাইট্রোজেন অক্সাইড (NOx) নির্গমন কার্যকরভাবে নিয়ন্ত্রন করে, যা-পরিবেশ সুখন উল্লেখযোগ্যভাবে কমাবে। জাহাজগুলো Green Ship Concept: নকশা ও প্রযুক্তিগত সমাধানসমূহ ছালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিক পরিবেশগত মানদণ্ডসম্মত এবং IMO Tier III Certified Engine: আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (IMO) কর্তৃক নির্ধারিত সর্বদেশয় পরিবেশগত মানদা পুরণ করবে।
জাহাজ দুটিতে উচ্চমানের ইউরোপীয় ও জ্বালানি যন্ত্রপাতি ও উপাদান ব্যবহার করা হয়েছে। জাহাজ দুটির প্রধান ইঞ্জিন: MAN-B&W (জার্মান লাইসেন্সে নির্মিত, চীন উৎপাদিত), পাম্প স্পেনের এবং কম্প্রেসার নরওয়ের।
পরিকল্পনা অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের পর প্রথম জাহাজ সেপ্টেম্বর-২০২৫ এবং দ্বিতীয় জাহাজ নভেম্বর-২০২৫ এ বিএসপিকে হস্তান্তর করা হবে। আধুনিক কারিগরি বৈশিষ্ট্য ও পরিবেশবান্ধব প্রযুক্তি সমৃদ্ধ এই দুটি জাহাজ বহরে যুক্ত হলে বিএসসির নিজস্ব পরিবহনে সক্ষমতা প্রায় ১,২০,০০০ ডিডব্লিউটি বৃদ্ধি পাবে, যা দেশের সমুদ্রবাণিজ্যে একটি উল্লেখযোগ্য সংযোজন হবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy