
চট্টলার কণ্ঠ ডেস্কঃ ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪’ বাস্তবায়নের নিমিত্ত ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত মোতাবেক অননুমোদিত বরফকলে তিনটি অবৈধ বরফকলে জেলা মৎস্য দপ্তর ও পাহাড়তলী থানার সহযোগিতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
আজ সোমবার আজ ২৮ অক্টোবর দুপুরে চট্টগ্রাম মহানগরের সাগরিকা রোডে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী। মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে মোবাইল কোর্টে অভিযোগ দায়ের করেন মোঃ মাহবুবুর রহমান, মৎস্য জরীপ কর্মকর্তা,চট্টগ্রাম।
এছাড়া অভিযানে সার্বিক সহযোগিতা করেন পাহাড়তলীর থানার একদল পুলিশ সদস্যবৃন্দ, জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও কাট্টলী সার্কেল ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
অভিযানে মৎস্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় এবং মা ইলিশ সংরক্ষণের মৌসুমে অননুমোদিতভাবে বরফকল চালু রাখায় মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর সংশ্লিষ্ট ধারায় ০১) মৌসুমী আইস প্রোডাক্টস এর ম্যানেজার হুমায়ুন কবির(৫৫) কে ৫০,০০০ টাকা ০২) দিলোয়ারা আইস ফ্যাক্টরীর ম্যানেজার হুমায়ুন কবির (৫২) ৫০,০০০ টাকা এবং ০৩) রুপালী আইস ফ্যাক্টরী এর ম্যানেজার মোঃ ইলিয়াস মিয়াজী(৫৫) কে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট তিন মামলায় ১,৫০,০০০ টাকা অর্থদন্ড করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসন, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy