
কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ১ ডাকাত সহযোগী আটক এবং ডাকাতের কবলে পড়া ২ মাঝি উদ্ধার।
গত ৯ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় কক্সবাজারের মহেশখালী থানাধীন নাপিতখালী এলাকায় "তৌকি এন্টারপ্রাইজ" নামক একটি লবণবাহী কার্গো বোট ডাকাতির কবলে পড়ে। পরবর্তীতে জরুরি সেবা নম্বর ১৬১১১ এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতের কবলে পড়া ২ জন মাঝিকে জীবিত উদ্ধার করা হয়। এসময় ডাকাতি করা লবণ ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি বোটসহ ১ ডাকাত সহযোগীকে আটক করা হয়।
উদ্ধারকৃত মাঝি, বোট, আটককৃত ডাকাত ও ডাকাতির কাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy