
চট্টলার কণ্ঠ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ১ টি আগ্নেয়াস্ত্র, ২ টি একনলা বন্দুক, ৬ টি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ জিয়া বাহিনীর ৩ জন সক্রিয় ডাকাত সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার ০৯ অক্টোবর দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ঝাপুয়া বাজার সংলগ্ন এলাকায় সক্রিয় ডাকাত সদস্য রিদুয়ান এবং তার দুই ভাই বেশ কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র সহকারে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ বুধবার ০৯ অক্টোবর দিবাগত রাতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত স্থানে ১ টি আগ্নেয়াস্ত্র, ২ টি একনলা বন্দুক, ৬ টি কার্তুজ, ৩ টি রামদা ও ২ টি চাইনিজ কুড়ালসহ তিনজন সক্রিয় ডাকাত আজগর আলী (৪২), মোঃ রিদুয়ান (৩৯) ও রাকিবুল হাসান রুবেল (৩৫) কে কোস্টগার্ড আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ঝাপুয়া বাজার সংলগ্ন এলাকায় সক্রিয় ডাকাত সদস্য রিদুয়ান এবং তার দুই ভাই বেশ কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র সহকারে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ বুধবার ০৯ অক্টোবর রাত০২০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : K. Chy