
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিপিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগ এবং একটি বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা হেলপার নিহতের মর্মান্তিক ঘটনার পর ঘটনাস্থল শনিবার (২১ নভেম্বর) রাতে বাস স্টান্ট পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং নিহত হেলপারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে। কোনো অপরাধী যেন আইনের হাত থেকে রেহাই না পায়, তা নিশ্চিত করতে হবে।
আমাদের শান্ত ভান্ডারিয়াকে যারা অশান্ত করার চেষ্টা করছে তাদেরকে কোনভাবেই ছাড় দেয়া হবে না।
এ সময় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাসিবুল হাসান, ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy