
চট্টলার কণ্ঠ ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ও উপসংঘরাজ শিক্ষাবিদ জ্ঞাননিধি প্রয়াত বুদ্ধ রক্ষিত মহাথের'র জাতীয় অন্তেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের এক সাধারণ সভা বোধি নিকেতন বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এর আগে উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ৫০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবিরকে সভাপতি, ভদন্ত বিপুলসেন মহাথেরকে কার্যকরী সভাপতি, সমাজসেবী অনিল কান্তি বড়ুয়াকে সাধারণ সম্পাদক, শ্যামল বড়ুয়াকে প্রধান সমন্বয়কারী এবং চিত্ত রঞ্জন বড়ুয়াকে অর্থ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়।
কার্যকরী সভাপতি ভদন্ত বিপুলসেন মহাথের'র সভাপতিত্বে উক্ত সভায় আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. অনুষ্ঠিতব্য অন্তেষ্টিক্রিয়া উদযাপন করার লক্ষ্যে একটি সমন্বিত বাজেট ঘোষণা করা হয়। সভায় বৃহত্তর আধার মানিকসহ বিভিন্ন প্রতিনিধির সমন্বয়ে আটাশটি বৌদ্ধ বিহারের পক্ষ থেকে অন্তেষ্টিক্রিয়া উদযাপনের বিভিন্ন রূপরেখা বর্ণনা করে বক্তব্য দেন।
বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা করে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ। সভাপতি উপ সঙ্ঘরাজ বিভিন্ন গ্রাম ও বিহার থেকে আগত প্রতিনিধি ও ভিক্ষুসংঘকে সভায় উপস্থিতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন।

সম্পাদক ও প্রকাশক : K. Chy