
ফটিকছড়ি ঐতিহ্যবাহী বারমসিয়া "শ্রী শ্রী ফুলেশ্বরী" মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা।
৮ নভেম্বর সন্ধ্যায় শিক্ষার্থীদের অংশ গ্রহণে সমবেত গীতা পাঠ, একক গীতাপাঠ, সংগীত, একক নৃত্য,ও দলীয় নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শিক্ষক অনুপম ভট্টাচার্য ও রুবেল ধরের সঞ্চালনায় বিচারকের দায়িত্ব পালন করেন,শিক্ষক কৃষ্ণধন শীল, জয়া কর্মকার ও প্রণজিত সেন। অনুষ্টানে উপস্থিত ছিলেন ডা. মিল্টন দে ছোটন,বাদল কান্তি নন্দী ,অধীর সাহা, অজিত সাহা, অর্জুন কুমার নাথ, ইলু দে, দিলীপ দে, দয়াল দে, সুমন দে, শুভ সেন, সঞ্জয় চৌধুরী,রতন সেন, রুপস সাহা, ইকন সাহা, তুর্জয় সাহা, অমিত নন্দী, অপূর্ব দে জিতু, নারায়ণ সাহা, নয়ন বিশ্বাস, পল্লব দে, অভি নন্দী প্রমুখ।
হিন্দু পুরাণ মতে, কালী দেবী দুর্গারই একটি শক্তিরূপ।কালী পূজা মূলত শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের বন্দনা করা হয় এই পূজায়। দেবী কালী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডী, ভদ্রকালী ও দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।
রাতে গোপাল চক্রবর্তী ও পণ্ডিত অসীম ভট্টাচার্য পৌরহিত্যে মায়ের পুজো সুসম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক : K. Chy