
ফটিকছড়ি ঐতিহ্যবাহী বারমাসিয়া নন্দী পাড়া "যুব সংঘের পরিচালনায় শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের" প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর)নন্দী পাড়া বাদল মেম্বারের বাড়ীতে সকাল থেকে গীতা স্কুলের শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, বিশ্বশান্তি মঙ্গল কামনায় পূজা ও প্রার্থনা, শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন , শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা নৈতিক মূল্যবোধ ও সনাতন সংস্কৃতি নিয়ে আলোচনা, ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।
মাঙ্গলিক অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাস্টার আশীষ চক্রবর্তী,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী প্রভাস কুমার দে, প্রধান বক্তা ডাক্তার স্বপন কুমার দত্ত ,বিশেষ অতিথি ছিলেন সত্যজিৎ খাস্তগীর, বিপ্লব খাস্তগীর, ডাক্তার মিণ্টন দে ছোটন,বাবলা কুমার দে ,পার্থ ঘোষ ,দয়াল শীল,বাদল কান্তি নন্দী, সুপ্রিয়া নন্দী।
আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে ছোটবেলা থেকেই গীতার অনুশীলনে উদ্বুদ্ধ করতে হবে। কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়ে প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজের কল্যাণে নিবেদিত ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
ছোটন নন্দীর সভাপতিত্বে সজল পালের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক শ্যামল নন্দী,রঞ্জিত চৌধুরী,জুয়েল মনি পাল, মিঠু পাল, লিটন দে,মিলন নন্দী, কৃষ্ণধন শীল,অনুপম ভট্টাচার্য, দয়াল দে, রুবেল ধর,সুমন দে, পলাশ গুহ, প্রনজিত সেন,চন্দন শিকদার,সুমন নন্দী, চন্দন নন্দী, শুভ নন্দী, পল্লব দে,শম্ভু নন্দী, লক্ষণ নন্দী,মনি নন্দী,প্রিয়াল নন্দী,গীতা শিক্ষক অপূর্ব দে, অমিত নন্দী,জনি নন্দী, অভি নন্দী,শান্ত নন্দী, প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : K. Chy