প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ৬:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৬, ৪:৫৮ পি.এম
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন: চেয়ারম্যান মা ম্য চিং

সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃবান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত এই পরিষদে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বান্দরবান সদর উপজেলার পুরাতন রাজবাড়ি রোডের বাসিন্দা সাথুইঅং-এর কন্যা মা ম্য চিং। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং এর পরবর্তী সংশোধনী আইনসমূহের প্রদত্ত ক্ষমতাবলে সরকার এই অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে। নবগঠিত পরিষদে চেয়ারম্যান মা ম্য চিং-এর নেতৃত্বে আরও ১৪ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের পূর্ণাঙ্গ তালিকা:
চেয়ারম্যান: মা ম্য চিং (পিতা: সাথুইঅং)
সদস্যবৃন্দ:
১. জনাব চনুমং (পিতা: মংখ্যাউ)
২. জনাব মং ক্যানু মারমা (পিতা: মৃত ঞোমং মার্মা)
৩. জনাব লুসাই মং (পিতা: ক্যাঞো)
৪. জনাব মাওসেতুং তংচংগ্যা (পিতা: গণেশ তংচংগ্যা)
৫. জনাব দনওয়াই ম্রো (পিতা: মেনযাং ম্রো)
৬. জনাব আগস্টিন ত্রিপুরা (পিতা: মৃত বানারাম ত্রিপুরা)
৭. জনাব অংজাই উইচাক (পিতা: আথুই চাক)
৮. জনাব রিয়াল দাও বম (পিতা: মৃত থাংদির বম)
৯. জনাব আব্দুল মাবুদ (পিতা: কবির আহামদ)
১০. জনাব মশিউর রহমান (পিতা: শামসুর রহমান)
১১. জনাব মোহাম্মদ জসিম উদ্দীন (পিতা: ফজল কবির)
১২. জনাব ক্যাউ প্রু খিয়াং (পিতা: খুইপ্রু খিয়াং)
১৩. মিজ উম্যাসিং মার্মা (পিতা: প্রুসা অং মার্মা)
১৪. মিজ কাজী নিরুপাতাজ বেগম (পিতা: কাজী মোহাম্মদ শফি)
নতুন পরিষদ গঠনের ফলে পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy
Copyright © 2026 Chattolar Kantho. All rights reserved.