
সুজন ভট্টাচার্য্যঃ বান্দরবানের থানচি উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করলো বিজিবি।
রবিবার (২৯ জুন) সকালে বিজিবি'র বান্দরবান সেক্টরের আওতাধীন বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর উদ্যোগে উপজেলার বলিবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত বিভিন্ন শ্রেণীর সর্বমোট ২৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ তুলে দেওয়া হয়।
বলিপাড়া জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে,খাতা, কলম, ইরেজার, পেন্সিল প্রদান করেন সেই সাথে দেশ প্রেমে উজ্জীবিত হতে প্রতীক হিসেবে শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন।
এসময় অনান্যদের মধ্যে বিদ্যালয়ের সকল শিক্ষকগণ, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy