
সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ জমকালো আয়োজনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বান্দরবানে জেলা কাঠ ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) শহরের গোরস্থান মসজিদ সংলগ্ন জেলা কাঠ ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির আহবায়ক সতজিৎ মজুমদার।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হন,চহ্লাপ্রু জেমি।
এছাড়া একাধিক প্রার্থী থাকায় গোপন ব্যালটে অনান্য পদ গুলো তে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে
ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী , সহ- সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ কাউছার আলম,কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ মহিউদ্দিন, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ সিরাজুল ইসলাম, ক্রিয়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ জামাল নির্বাচিত হন।এছাড়া ও নির্বাহী সদস্য পদে আব্দুল্লাহ আল আরমান,মোহাম্মদ জাহেদুল ইসলাম আসিফ, মোহাম্মদ আবু বক্কর, মোহাম্মদ শামীম নির্বাচনে জয় লাভ করেন।
জেলা কাঠ ব্যবসায়ী সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন কে ঘিরে ছিলো আনন্দঘন পরিবেশ।
উল্লেখ্য বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ১৪১ জন ভোটারের মধ্যে ১২৬ জন ভোটার নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এই সময় নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য আনসার বাহিনীর সদস্য ও জেলা পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্হা পরিলক্ষিত হয়।
সম্পাদক ও প্রকাশক : K. Chy