
সজল চক্রবর্তী ।। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের উদ্যোগে গত( ২০ জুলাই) শনিবার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
হারুয়ালছড়ি ইউনিয়নের বাশিঁ মহাজন হাট গোপাল বাড়ির শ্রী সেন্টু দে কে অপারেশনের জন্য তাহার মেজ ভাইয়ের হাতে নগদ ১১ হাজার ৩০০ টাকা প্রদান করা হয়।
বিশ্বমানবতার অংশ হিসেবে আর্তমানবতার সেবায় বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদ।
এ সময় উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সম্মানিত সভাপতি শ্রী মানস চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক শ্রী আদিত্য সৈকত, শিক্ষাবিষয়ক সম্পাদক শ্রী পার্থ ঘোষ, নির্বাহী সদস্য শ্রী রুবেল বিশ্বাস,ব্যাংক ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক শ্রী আকাশ চৌধুরী নান্টু সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
পরিশেষে ভগবান পার্থসারথির শ্রীচরণে নিকট অসুস্থ শ্রী সেন্টু দে এর দ্রুত সুস্থতা কামনা করছি। জয়গীতা, জয়তু বাগীশিক, জয় হোক বিশ্বমানবতার ।
সম্পাদক ও প্রকাশক : K. Chy