
উজ্জ্বল কুমার নাথ সভাপতি ও নান্টু কান্তি দাশ সাধারণ সম্পাদক নির্বাচিত।
চট্টলার কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-নাজিরহাট পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল শুক্রবার (২২ আগস্ট ২০২৫) ফটিকছড়ি উপজেলার নাজিরহাট শ্রীশ্রী সুয়াবিল সিদ্ধাশ্রম মঠ প্রাঙ্গণে সভাপতি প্রদীপ রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ পালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল কান্তি দত্ত। প্রধান বক্তা ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত।
সংবর্ধিত অতিথি শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ - চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক রোটারিয়ান জুয়েল চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে, সহ-সাংস্কৃতিক সম্পাদক রূপক শীল, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক অমিতাভ দাশ, সদস্য প্রকৌশলী কাজল শীল ও সদস্য পন্ডিত লিংকন চক্রবর্ত্তী। বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-নাজিরহাট পৌরসভার প্রধান উপদেষ্টা প্রমতোষ ভৌমিক, ফটিকছড়ির সাবেক সহ-সভাপতি শিমুল ধর, নাজিরহাট পৌরসভা পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন কুমার বনিক, ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি প্রতাপ রায়, ভূজপুর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রণজিৎ শীল,ফটিকছড়ি বাগীশিক সভাপতি মানস চক্রবর্ত্তী, ফটিকছড়ির সাবেক সহ-সভাপতি সুজিত চক্রবর্ত্তী, ফটিকছড়ির সাংগঠনিক সম্পাদক রূপন ভৌমিক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর দে, ভূজপুর থানার সাধারণ সম্পাদক সঞ্জয় ধর, নাজিরহাট পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক সৈকত দাশ, সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ রায়,সদস্য প্রিয়রঞ্জন ভট্টাচার্য, ডা. মানিক নাথ,সহ-সভাপতি ডা. লিটন চক্রবর্ত্তী, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলার সাধারণ সম্পাদক রবিন পাল, রবি দে, উজ্জ্বল দে, পলাশ নাথ, মিন্টু নাথ, প্রমুখ।
চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের তত্ত্বাবধানে ২য় পর্বের কাউন্সিল অধিবেশনে প্রত্যক্ষ ভোটে উজ্জ্বল কুমার নাথ সভাপতি ও নান্টু কান্তি দাশ সাধারণ সম্পাদক এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজীব চৌধুরী অর্থ সম্পাদক ও ক্লিনটন চক্রবর্ত্তী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক দয়াল রায়, বর্তমান সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেবনাথ, মাস্টার দিলীপ নমঃ ও বিশ্বনাথ বনিক। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠির একটি অরাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠন।
বাংলাদেশে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠীর সকল পূজা-পার্বন যাতে নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, তার জন্য এই সংগঠন সরকার, প্রশাসন ও পূজার্থীসহ সর্বস্তরের জনগণের সাথে সমন্বয় সাধন করে। তাঁরা আরো বলেন, নাজিরহাট পৌরসভা পূজা উদযাপন পরিষদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচন সংশ্লিষ্ট সকলের জন্য অনুপ্রেরণা এবং দৃষ্টান্ত হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy