
চট্টলার কণ্ঠ ডেস্ক:চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বানিজ্যিক জাহাজ হতে চুরিকৃত ৬০০ লিটার পেইন্টসহ ৫ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
গত ০৫ মার্চ ২০২৫ তারিখ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে অবস্থানরত BLUERAY নামীয় কার্গো জাহাজে বন্দরের কয়েকজন শ্রমিক কাজ করতে গিয়ে কৌশলে ৬০০ লিটার পেইন্ট চুরি করে পালিয়ে যায়। জাহাজের ক্যাপ্টেন কর্তৃক বাংলাদেশ কোস্ট গার্ডকে বিষয়টি অবগত করা হলে আজ ০৭ এপ্রিল সোমবার মধ্যরাত ০২ টা ৩০ মিনিটে সমুদ্রে টহলরত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস তামজীদ চট্টগ্রাম বহিঃনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ০৫ জন দুষ্কৃতিকারীকে আটক করা হলে তাদের দেওয়া তথ্যমতে, আনোয়ারা এলাকা হতে ৬০০ লিটার পেইন্ট উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন,মোঃ ইয়াসিন (২৭),ইমন (২৬),বিপ্লব (২৪),আজাদ (২৫),আলমগীর (২৭)। আটককৃত দুষ্কৃতিকারীরা চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালী জেলার বাসিন্দা।
পরবর্তীতে উদ্ধারকৃত পেইন্ট BLUERAY কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয় এবং আটকৃত দুষ্কৃতিকারীদের পতেঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুনীল অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষে বহিঃ নোঙরে সমূহের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে ভবিষ্যতেও কোস্ট গার্ড এধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy