
চট্টলার কণ্ঠ ডেস্কঃ বেশ কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, সারা দিন আকাশটাও থাকে মুখ ভার করে। মুষলধারে, ঝেঁপে বৃষ্টি হয়েই চলছেই। বর্ষাকাল যে চলে এসেছে, সেটা বোঝা-ই যায়।
বর্ষা এলে আমাদের মন উড়ু উড়ু করে।বৃষ্টি পড়লেই তেলেভাজা খাবার খেতে ইচ্ছা করে। কেউ বাড়িতেই বানিয়ে নেন, অনেকে আবার বাইরে থেকে অর্ডার করেন। তবে বর্ষায় খাবার, পানি থেকে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বেশি। তাই এই সময় খাওয়াদাওয়ায় একটু নজর দিতেই হবে।
সুস্থ থাকতে এড়িয়ে চলুন কিছু খাবার।
মিষ্টি
পেটের সমস্যা থেকে থাকলে বর্ষায় মিষ্টি একটু কম খাওয়া উচিত। বিশেষ করে ভাজা মিষ্টি তো একেবারেই নয়। জিলাপি, অমৃতির মতো ভাজা মিষ্টি এই সময় পেটের গোলমালের কারণ হতে পারে।তা ছাড়া অতিরিক্ত চিনি শরীরের জন্য একেবারেই ভালো নয়। তাই যত মিষ্টি এড়িয়ে চলা যায়, ততই ভালো।
চা-কফি
বর্ষার আবহাওয়ায় ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশে ঘন ঘন চা-কফি খেতে ভালোবাসেন অনেকেই। তাই একটু বেশি চা কফি খাওয়া হয়। তবে সেটা একেবারেই অনুচিত।
এই আবহাওয়ায় চা-কফি যত বেশি খাবেন, পেটের সমস্যা ততই বাড়তে পারে।
দুগ্ধজাত খাবার
পুষ্টিবিদদের মতে, দুধ হলো সুষম খাবার। দুধে রয়েছে এমন কিছু উপাদান, যা শরীরে ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন, খনিজের ঘাটতি মেটায়। কিন্তু বর্ষায় পেট খারাপের আশঙ্কা থাকে। দুধ সেই ঝুঁকি আরো বাড়িয়ে দিতে পারে। কারণ দুধে থাকা ল্যাক্টোজ হজম হতে চায় না।
বর্ষায় শরীর ও পেট ঠিক রাখতে এসব খাবার থেকে সাময়িক দূরে থাকা উচিত। এ ছাড়া কোনো সমস্যা যদি হয়েই যায়, তাহলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র : এই সময়
সম্পাদক ও প্রকাশক : K. Chy