
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃহাত ধোয়ার নায়ক হোন " এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে।
"
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন,পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসিম মান্নান উৎপলা হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন,সহকারী শিক্ষক রাবেয়া পারভিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : K. Chy