
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)-এর কঠোর মূল্যায়নে বনজৌর রেস্টুরেন্ট এর জিইসি শাখা পুনরায় ‘এ-প্লাস’ (উত্তম) গ্রেড অর্জন করেছে। আজ বুধবার ১৬ই জুন জিইসি শাখার হাতে এ পুনঃস্বীকৃতি সনদ তুলে দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বনজৌর রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে, বলেন এই পুনঃস্বীকৃতি লাভ আমাদেরকে আরও অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আমরা আমাদের সেবার মানের ক্ষেত্রে কোন আপোষ করিনা। রুচিসম্মত ,নিরাপদ ও স্বাস্থ্যসন্মত খাবার পরিবেশন মাধ্যমে গ্রাহকদের সেবাই আমাদের একমাত্র নীতি।
তিনি বলেন, খাদ্য সংরক্ষণ, পরিবেশ, স্বাস্থ্যবিধি, প্রশাসনিক দক্ষতা ও গ্রাহকসেবার প্রতিটি সূক্ষ্ম দিক বিবেচনায় নিয়ে আমরা এই সর্বোচ্চ স্বীকৃতি ধরে রাখতে পেরেছি। আমরা এর ধারাবাহিকতা বজায় রাখবো।

তিনি আরও বলেন, এই সাফল্য আমাদের প্রতিটি কর্মীর আন্তরিক প্রচেষ্টার ফসল এবং গ্রাহকদের অবিচল আস্থা আমাদের পাথেয়। আমাদের অঙ্গীকার, বনজৌর ভবিষ্যতেও শতভাগ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করে এ-প্লাসের এই মান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy