
চট্টলার কণ্ঠ ডেস্ক: বনজৌর চট্টগ্রাম বোট ক্লাব শাখার শুভ উদ্বোধন উপলক্ষে বনজৌর পরিবার আয়োজন করে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের।
আজ রবিবার ৭ ডিসেম্বর আয়োজিত অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দোয়া, মিলাদ এবং ভালোবাসায় ভরা এক উষ্ণ মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়, যা পুরো আয়োজনে এক মানবিক ও হৃদয়স্পর্শী আবহ সৃষ্টি করে।
বনজৌর এর সম্মানিত পরিচালকবৃন্দসহ সকল শাখা ও অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত থেকে অনুষ্ঠানের মর্যাদা ও সৌন্দর্য বৃদ্ধি করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বোট ক্লাবের সম্মানিত সেক্রেটারি কমান্ডার এম সাব্বির হোসেন মহোদয়, যার উপস্থিতি এবং শুভেচ্ছা অনুষ্ঠানে বাড়তি প্রেরণা যগায়।
আগামীকাল ৮ ডিসেম্বর থেকে বনজৌর চট্টগ্রাম বোট ক্লাব আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত হচ্ছে, আমাদের সম্মানিত অতিথি, শুভানুধ্যায়ী ও সেবাপ্রত্যাশীদের আন্তরিক আমন্ত্রণ জানাই আমাদের আতিথেয়তা উপভোগ করার জন্য।
সম্পাদক ও প্রকাশক : K. Chy