
সুজন ভট্টাচার্য্যঃ সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বান্দরবানের থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে থানচি উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মং শৈ ম্রাই। থানচি উপজেলার সাবেক সভাপতি খামলাই ম্রো-এর সভাপতিত্বে কর্মসূচির সূচনা হয়।
মিছিলটি থানচি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলার প্রধান প্রধান সড়ক অতিক্রম করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মং শৈ ম্রাই বলেন, "পতিত ফ্যাসিস্ট সরকারের মূল খলনায়করা পালিয়ে গেলেও তাদের কিছু উচ্ছিষ্ট অংশ এখনও দেশের অভ্যন্তরে অবস্থান করছে। তারা প্রতিনিয়ত দেশবিরোধী ও ষড়যন্ত্রমূলক নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দেশ ও বিশ্বস্ত জনগণকে রক্ষা করতে এদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে।"
তিনি আরও বলেন, "আমরা জেলার সাতটি উপজেলা, দুটি পৌরসভা এবং ৩৪টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা একযোগে সাচিংপ্রু জেরীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছি।"
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে থানচি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে রেমাক্রী ইউনিয়ন বিএনপি সভাপতি মং এন ও সাধারণ সম্পাদক উবামং; তিন্দু ইউনিয়ন বিএনপি সভাপতি ক্যসানু ও সাধারণ সম্পাদক শৈবাথোয়াই; থানচি সদর ইউনিয়ন বিএনপি সভাপতি আবু নোমান ও সাধারণ সম্পাদক হ্লাচিং মেম্বার; এবং বলিপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মংম্রাসিংসহ সিনিয়র নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ক্যসাউ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে থানচি উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে বিক্ষোভ মিছিলে সক্রিয়ভাবে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy