
বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালীতে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে চার ফার্মেসিকে ৮৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ ডিসেম্বর ) বোয়ালখালীর পৌর সদরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ঔষধ প্রশাসন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে সহকারী পরিচালক এসএম সুলতানুল আরেফিন।
অভিযান সূএে জানা গেছে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে পৌর সদরে ইকবাল ফার্মেসিতে ৩ হাজার টাকা গ্রামীণ মেডিসিন কর্ণারে ২০ হাজার টাকা, মনোরমা ফার্মেসীতে ৩০ হাজার টাকা এবং জনসেবা ফার্মেসিতে ৩০ হাজার টাকা জরিমানা করেছে
সম্পাদক ও প্রকাশক : K. Chy