
সজল চক্রবর্তী: চট্টলার কণ্ঠ: ফটিকছড়ি উপজেলার আজাদীবাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আজ ১৭ অক্টোবর( বৃহস্পতিবার) বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: মেজবাহ উদ্দিন।
এসময় দোকানে পণ্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০৯টি মামলায় ০৯ জন ব্যবসায়ীকে মোট ২৬,০০০ (ছাব্বিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া ব্যবসায়ীদেরকে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন আজাদীবাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় জনসাধারণসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন ফটিকছড়ি থানা পুলিশ ও ধর্মপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : K. Chy