
অংশীজনের সরকারি অাইনি সহায়তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় চীফ লিগ্যাল এইড অফিসার- সুব্রত দাশ।
“সরকারি খরচে অাইনি সহায়তা দরিদ্র বিচারপ্রার্থী জনগণের সাংবিধানিক অধিকার। কিন্তু তারা তাদের অধিকার বিষয়ে তেমনটা অবগত নয়। প্রান্তিক বিচারপ্রার্থীর অাইনি সহায়তা নিশ্চিতকল্পে অংশীজনদের অান্তরিক ভাবে কাজ করতে হবে।
অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থী মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় জেলা লিগ্যাল এইড অফিস কাজ করছে। তারই ফল হিসেবে সরকার অাইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে রূপ দিয়ে অাইনগত সহায়তা প্রদান (সংশোধনী) বিল ২০২৬ সংসদে পাশ করা হয়েছে। এতে করে দ্রুত সময়ে বিচারপ্রার্থী জনগণের বিনা খরচে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে লিগ্যাল এইড অফিস কার্যকরি ভাবে কাজ করতে পারছে। সরকারি এ সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই”। ১৫ এপ্রিল, ২০২৬ বুধবার সকাল ১০.০০ ঘটিকায় জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামে অায়োজিত সরকারি অাইনি সহায়তা বিষয়ক অংশীজনের প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) সুব্রত দাশ। লিগ্যাল এইড সহকারী মোহাম্মদ এরশাদুল ইসলামের সঞ্চালনায় অংশগ্রহণকারী অংশীজনের মধ্যে বক্তব্য রাখেন লিরো নির্বাহী পরিচালক নুর জাহান খান, ব্র্যাক এর জেলা সমন্বয়কারী ইনামুল হাসান, অাশার ডেপুটি ম্যানেজার নাসির উদ্দিন, ইপসা গ্রাম অাদালত প্রকল্পের জেলা সমন্বয়কারী সাজেদুল অানোয়ার চৌং, প্রত্যাশীর লিগ্যাল অফিসার এড. হাসনাত হায়দার ইহাদ, ঘাসফুলের প্রোগ্রাম ম্যানেজার মামুনুর রশিদ প্রমূখ। কর্মশালায় চট্টগ্রামের প্রায় ২০টি বেসরকারি উন্নয়ন সংগঠনের উর্ধ্ধতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মশালায় অংশগ্রহণকারীরা আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ যথাযথ ভাবে উদযাপনের নিমিত্ত বিভিন্ন গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy