
চট্টগ্রাম: ‘রক্তের জন্য একটি প্রাণও পড়তে দেবো না ঝুঁকিতে’—এই দৃঢ় অঙ্গীকার নিয়ে মানবিক সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘পূর্ব মাদারবাড়ী ব্লাড ডোনেট গ্রুপ’-এর ২ বছর পূর্তি, সদস্যদের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নগরীর পূর্ব মাদারবাড়ী কামাল গেইটস্থ কামাল ম্যানসনে এই আয়োজন সম্পন্ন হয়। সংগঠনের প্রতিষ্ঠাকালীন ২ বছর পূর্তি উপলক্ষে এই প্রথমবার গ্রুপের মানবিক রক্তযোদ্ধা ও সদস্যরা সরাসরি এক মিলনমেলায় মিলিত হন।

সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ভ্রাতৃত্বের সমাবেশে রূপ নেয়। ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তারা বিগত দুই বছরের মানবিক কার্যক্রমের পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে রক্তদান কর্মসূচিকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন গ্রুপের সদস্য মোঃ নাজিম উদ্দিন বেলাল ও মিলাদ এবং মোনাজাত পরিচালনা করেন গ্রুপের সদস্য মোঃ আজম।
এই মিলনমেলা ও ইফতার মাহফিল সফল করতে যারা শ্রম ও আন্তরিক সহযোগিতা দিয়েছেন, সেই সকল মানবিক সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নজরুল দিপু, মোঃ রাজিব, মোঃ নাজিম, মোঃ শওকত হোসেন রিয়াদ, মোঃ ফোরকান, মোঃ সামিউল আশরাফ, মোঃ নুরুল ইসলাম ইমন, মোঃ তারিকুল ইসলাম অনিক, মোঃ আবিদ উল্লাহ, মোঃ ওমর ফারুক অনিক, আশরাফুল ইসলাম নাজিম, মোঃ আরিফ, মোঃ তানভীর, ইরফানুল হক জিসান, মোঃ ওয়াসিফ চৌধুরী, মো: সাইফুল।
রক্তের টানে এবং মানবতার সেবায় আগামী দিনগুলোতেও মুমূর্ষু রোগীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক : K. Chy