
চট্টলার কণ্ঠ ডেস্ক: সাতকানিয়া উপজেলার পূর্ব নলুয়া শ্রীশ্রী গীতা সংঘের উদ্যোগে আয়োজিত দুর্গা পূজা উপলক্ষে আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাগরণ পুঁথি পাঠ, শারদ সম্মাননা প্রদান এবং পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
গত ১১ অক্টোবর শুক্রবার দুর্গাপূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক এবং দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ ছৈয়দকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য কাজল চক্রবর্ত্তী, বীর মুক্তিযোদ্ধা আদিনাথ মজুমদার, রাজীব দাশ, স্বপন দাশ, লিটন মজুমদার, টিটু তালুকদার মোহাম্মদ মাসুদ হেলালী, মোহাম্মদ ইলিয়াছ , মোহাম্মদ বেলাল , মোহাম্মদ টিপু চৌধুরী , মোহাম্মদ দেলোয়ার ,মোহাম্মদ মিজান , শিক্ষক লিটন আইচ, দিলীপ মালাকার, অনুপম দাশ এবং মোহাম্মদ পারভেজ।
সংবর্ধেয় অতিথি মোহাম্মদ ছৈয়দ বক্তব্য রাখতে গিয়ে পূজা উদযাপন পরিষদকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সবাইকে মানবতা এবং শান্তির পাশে থাকার অনুরোধ জানান।
তিনি আরো বলেন, আমি নলুয়া ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করে খুব আনন্দিত হয়েছি। নলুয়া গ্রামের প্রত্যেকে একে অপরের সহযোগী এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ আর তাই সংঘাতমুক্ত একটি পরিবেশ যেন সব সময় বিরাজ করে সেজন্য সবাইকে খেয়াল রাখতে হবে।
আলোচনা সভা শেষে আলহাজ্ব মোহাম্মদ ছৈয়দ প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : K. Chy