
চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে ১০ কেজি গাঁজাসহ মো. রবিউর রহমান (৩২) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ অক্টোবর) সকালে সাগরিকা স্টেডিয়ামসংলগ্ন সেবাখোলা আশ্রমের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি লেগুনা পিকআপও জব্দ করা হয়।
সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়ার সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) স্পিনা রানী প্রামানিক ও সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) মোঃ মঈনুর রহমানের তত্ত্বাবধানে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদের নেতৃত্বে এসআই মোঃ আবু আফছার ভূঁইয়া ও এএসআই ইকবাল হোসেন মজুমদার অভিযান পরিচালনা করেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সকালে একটি লেগুনা পিকআপ গাড়ি ও ১০ কেজি অবৈধ গাঁজাসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে পাহাড়তলী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক : K. Chy